October 30, 2026, 10:51 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ময়মনসিংহ মেডিকেলে ৬ জনের মৃত্যুর খবর অসত্য: বিভাগীয় কমিশনার

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহ মেডিকেলে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর অসত্য: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতাল পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের জানান, গণমাধ্যমে প্রকাশিত মৃত্যুর তালিকা প্রশাসন যাচাই করে দেখেছে, মৃতদের তালিকায় থাকা একজন ব্যক্তি জীবিত আছেন। আরও দুজন স্বাভাবিক কারণে মারা গেছেন। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি ও আতঙ্কের কারণে কয়েকজন আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, জরুরি বিভাগ, ফায়ার সার্ভিস থেকে সকল তথ্য যাচাই করে পদদলিত হয়ে কেউ মারা যাওয়ার কোন প্রমান মিলেনি। তবে দুইজনের মৃত্যুর কারন এখনও জানা যায়নি। তদন্ত করে তা বের করা হবে।

এরআগে সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় লিফটের কন্ট্রোল রুম থেকে আগুনের সুত্রপাত ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ