October 30, 2026, 10:28 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

অধ্যাপক মো. হাফিজুর রহমান এর পিএইচ.ডি ডিগ্রি লাভ

তরফদার রবিউল ইসলাম

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মো. হাফিজুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সম্প্রতি পিএইচ.ডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন।

১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় তাঁর এই ডিগ্রি অনুমোদন করা হয়। তাঁর গবেষণার শিরোনাম ছিল “প্রত্নসূত্রের আলোকে ঢাকা জেলার সামাজিক ও সাংস্কৃতিক জীবন (১২০০-১৭৫৭খ্রি.)”। উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ-এর তত্ত্বাবধানে তিনি এই গবেষণাকর্মটি সম্পন্ন করেন।

অধ্যাপক মো. হাফিজুর রহমান বাগেরহাট জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম ডা. মো. মুজিবুর রহমান ও মরহুমা মমতা রহমানের তৃতীয় সন্তান। বর্তমানে তিনি গোপালগঞ্জ সরকারি কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, ঢাকা কলেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে-ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস, বাংলাদেশ: জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও সৌধ এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানী: জীবন ও কর্ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ