September 15, 2026, 10:50 am
শিরনাম :
ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন কপোতাক্ষের ভাঙনে তালার ৪ গ্রামে আতঙ্ক

মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

ছুটি কাটাতে বেরিয়েছিল তিন বন্ধু , মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌ দুই ছাত্র

১৪ সেপ্টেম্বর, সোমবার হোস্টেল থেকে বেরিয়ে, ছুটি কাটাতে বেরিয়েছিলেন তিন বন্ধু, পরিবারের অনুমতিও নিয়ে, কিন্তু ছুটি কাটাতে গিয়ে মহানন্দা স্রোতে হারিয়ে গেল দুই ছাত্র, খবর পেয়ে রাতারাতি মালদা থেকে ছুটে এলেন ছাত্রের মা।

জানা যায় আগেও একইভাবে বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে নিরাপদে হোস্টেলে ফিরেছিলেন তারা, কিন্তু রবিবারের সেই বেরোনোই এমন ভয়াবহ পরিণতি ডেকে আনবে তা কল্পনাও করতে পারেনি পরিবার,

ফুলবাড়ী মহানন্দা ব্যারেজে স্নান করতে নেমে প্রবল জলের স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যায় দুই ছাত্র, কোন রকমে প্রাণে বেঁচে ফেরে তাদের তৃতীয় বন্ধু।, আর খবর পেয়ে দিশেহারা হয়ে মালদা থেকে রাতারাতি শিলিগুড়িতে ছুটে আসেন নিখোঁজ এক ছাত্রীর মা।

জানা গিয়েছে তিনবন্ধুই ফুলবাড়ী এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র, হোস্টেলে থেকে পড়াশুনা করতো, রবিবার ছুটির দিনে তিন বন্ধু মিলে বাইরে বেরিয়েছিল, পরিবারের অনুমতি নিয়েই তারা হোস্টেল থেকে বেরিয়েছিল বলে জানা গিয়েছে,

এরপর তারা পৌঁছয় ফুলবাড়ী মহানন্দা ব্যারেজ এলাকায়, সেখানে জলে নামার সময় স্থানীয় কয়েকজন জেলে তাদের সতর্ক করেছিলেন, ব্যারেজের জলের স্রোত প্রবল হওয়ায় জলে না নামার পরামর্শ দেয়া হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়।,,

কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করেই তিন বন্ধু জলে নামে, কিছুক্ষণ পরেই ঘটে বিপর্যয়, আচমকা এক ছাত্র শ্রোতের টানে তলিয়ে যেতে শুরু করলে, তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন তার এক বন্ধু।, কিন্তু মুহূর্তের মধ্যেই তিনিও শ্রোতের টানে তলিয়ে যান, স্থানীয় জেলেদের তৎপরতায় তৃতীয় ছাত্রকে কোনরকমে উদ্ধার করা সম্ভব হয়,

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তল্লাশি, ফাঁসি দেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, পড়ে নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে সিভিল ডিফেন্সের দল নামে, মহানন্দা ব্যারাজের বিস্তীর্ণ এলাকায় জোরদার তল্লাশি চালানো হলেও , দীর্ঘ সময় পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি, এদিকে ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে ভেঙে পড়েন মালদার বাসিন্দা মা,

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরে ছেলে ফুলবাড়ী হোস্টেল থেকে পড়াশুনা করছিল, এর আগেও পরিবারের অনুমতি নিয়ে বন্ধুদের সঙ্গে বাইরে বেরিয়েছে সুস্থ হয়ে হোস্টেলে ফিরে এসেছে। তাই এবারও একই ভাবে অনুমতি নিয়ে তিন বন্ধু ছুটি কাটাতে বেরিয়েছিল।

অন্যদিকে প্রাণে বেঁচে যাওয়া মেখলিগঞ্জের ছাত্রটি সংবাদ মাধ্যমকে জানায় ,তলিয়ে যাওয়া দুই বন্ধুর মধ্যে একজনের বাড়ি মালদায় ও অপরজন বাংলাদেশের বাসিন্দা, ফলে নিখোঁজ দুই ছাত্রকে ঘিরে এখন আরো উদ্বেগ বাড়ছে দুই পরিবারের মধ্যে, এক মুহূর্তের আনন্দের জন্য জলে নামা তারপর চোখের সামনে দুই বন্ধু তলিয়ে যাওয়া ,এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ছাত্রদের পরিচিত মহলে, বলছি মহানন্দা ব্যারেজের এখনোও চলছে তল্লাশি, ডুবে যাওয়া নিখোঁজদের উদ্দেশ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ