September 15, 2026, 10:50 am
শিরনাম :
ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন কপোতাক্ষের ভাঙনে তালার ৪ গ্রামে আতঙ্ক

বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের সাধারণ নির্বাচন ২০২৬-২৭ তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ মিলনায়তনে ১৪ সেপ্টেম্বর সোমবার উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর সকাল ৯ টা হতে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভোট ভোট প্রদান অনুষ্ঠিত হয় । গননা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি পদে মো. দুলাল মিয়া , সহ-সভাপতি পদে সয়োদুজ্জামান সোহেল , সাধারণ সম্পাদক পদে মো. মামুন মিয়া, সহকারী সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম , অর্থ সম্মাদক পদে মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আবুল কালাম ও মহিলা সম্পাদক পদে জাহানারা আক্তার নির্বাচিত হয়েছেন ।

বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিতরা হলেন সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মোঃ নয়ন হাসান ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোখলেছুর রহমান। বিনা প্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত কার্যকরী পরিষূের সদস্যরা হলেন মো. শফিকুল ইসলাম, মোঃ সুজন মিয়া, মোহাম্মদ ছানাউল্লাহ, এস. এম ইদ্রীস আলী, মো. শফিকুল ইসলাম ও মো. সুজাত আলী।

নিবাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. রুহুল আমিন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মুহাম্মদ আব্দুর রউফ, মোঃ আলাল উদ্দিন, মোহাম্মদ সাইফুল ইসলাম ও রহমত আলী। নির্বাচনে মোট ২৯৫ জন ভোটারের মধ্যে ২৯৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ