October 31, 2026, 4:20 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

দর্শনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মো. মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মিল্লাত হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দর্শনা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

সোমবার (১৪ই সেপ্টেম্বর) ভোরে দর্শনা থানাধীন দক্ষিণচাদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে দর্শনা থানা পুলিশ। মিল্লাত হোসেন দক্ষিণচাদপুর গ্রামের মোঃ জিয়াউল হকের ছেলে।

পুলিশ সুত্রে জানা জানায়, তার বিরুদ্ধে দর্শনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মিল্লাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ