September 15, 2026, 10:50 am
শিরনাম :
ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন কপোতাক্ষের ভাঙনে তালার ৪ গ্রামে আতঙ্ক

তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বি. এম. জুলফিকার রায়হান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় সরকারি সেবা প্রদানকারী দপ্তরের সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নেতৃবৃন্দের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন’র আয়োজনে সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের আওতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভূমিজ ফাউন্ডেশন সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হাজিরা খাতুন, প্রাণি সম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ, সমাজ সেবা অফিসার মো. আরিফুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস।

প্রকল্প কর্মকর্তা দে, অঞ্জন কুমার’র পরিচালনায় অন্যান্যের মধ্যে অধ্যাপক রোজউল ইসলাম, তালা নাগরকি কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফনু নাহার আশা, সাংবাদিক জুলফিকার রায়হান, অন্ত্যজ পরিষদের নেতা ইমদাদুল হক, স্বরসতী দাস, সোমা সরকার, ভূমিজ ফাউন্ডেশনের তারেক সরকার, মহাদের কুমারসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায়- সরকারি পরিসেবায় দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের বিদ্যমান প্রতিবন্ধকতা ও দুরিকরণ, সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া ও বর্ণ বৈষম্য দূরিকরণের উপর আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ