October 30, 2026, 9:45 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মধুপুরের রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি

মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপদ এলাকায় মেসার্স জনতা অটোমেটিক রাইস মিল-এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রথমেই সিসি ক্যামেরার ডিভি আররের তার কেটে ফেলে।পরে ডাকাতরা সংঘবদ্ধভাবে মিলে প্রবেশ করে লুটপাট চালায়।

এ সময় ডাকাত দল মিলের বিভিন্ন কক্ষের তালা ভেঙে বৈদ্যুতিক সংযোগ ও তামার তার কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ৯৯৯ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দল কাটা তার ও অন্যান্য মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়।

মিল কর্তৃপক্ষের ভাষ্য, ডাকাত দলটি রাত ১টা থেকে প্রায় ৩টা পর্যন্ত সেখানে অবস্থান করে। মিলের নৈশপ্ররহীকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখে। পরে মিলের বিভিন্ন কক্ষের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে বিদ্যুৎতের তার ও মূল্যবান তামার তার কেটে ফেলে।

মেসার্স জনতা অটোমেটিক রাইস মিলটি এন, এস এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাদিকুল ইসলাম আমিন, তিনি ধনবাড়ী উপজেলার ভাইঘাট আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক, তিনি বলেন ডাকাত দল মিলের তামার তার ও বিদ্যুৎ লাইন কেটেছে। এতে মিলের প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার তামার তার ও অন্যান্য সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৯৯৯ কলে সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আরও লুটপাটের আশঙ্কা থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পায় বলে সংশ্লিষ্টরা জানান।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে মধুপুর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ একেএম ফজলুল হক, এসআই সেলিম। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে এলাকায় পুলিশের টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ