September 15, 2026, 11:44 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

বিদ্যুৎ সাশ্রয়ে কোটালীপাড়ায় উপজেলা প্রশাসনের অভিযান

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় নির্ধারিত সময়ের পর খোলা থাকা দোকানপাটের ব্যবসায়ীদের সতর্ক করে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘাঘর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন।

অভিযানকালে ঘাঘর বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা অবস্থায় দেখতে পায় উপজেলা প্রশাসনের দল। পরে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেন।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। ভবিষ্যতে নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান প্রসঙ্গে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, “জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় করা আমাদের সবার দায়িত্ব। সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীসহ সবাইকে নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রেখে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে কোটালীপাড়া পৌর বিএনপি ও ঘাঘর বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুতের সুষ্ঠু ব্যবহারে ব্যবসায়ী, পেশাজীবী ও সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ