September 15, 2026, 11:44 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

মো. রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সাংবাদিকতার আইনগত দিক, পেশাগত নৈতিকতা, মানবাধিকার, তথ্যের গোপনীয়তা, সাংবাদিকদের নিরাপত্তা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক। তিনি সাংবাদিকদের যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ, আইনগত সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা এবং মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

সভায় তথ্য কর্মকর্তা সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সহনশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি পেশাগত ও ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), আব্দুল্লাহ-আল-মামুন, উপ পরিচালক (রুটিন যয়িত্ব), জেলা তথ্য অফিস, কুড়িগ্রাম, এ্যাড, শফিকুল ইসলাম সান্টু, এদশক ও সম্পাদক, সাপ্তাহিক গণকথা কুড়িলাম। সহ অ্যাডভোকেট শফিকুল ইসলাম সানুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দক্ষতা, আইনগত সচেতনতা এবং সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদারের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ