September 15, 2026, 11:44 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অ্যাকশন এইড বাংলাদেশের উদ্দ্যোগে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গওহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্ভোধন করেন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়ন্ত কুমার মন্ডল এবং প্রোগতি প্রজেক্ট কো অডিনেটর আছের আলী ।

এ সময় অত্র বিদ্যালয়ের মাঠে ৮ টি নারিকেল,১২ টি কতবেল এবং ৫টি মেহগনি চারা রোপণ করা হয় । এছাড়াও ১০৮ নং চাঁদখালী সরকারি প্রাথমিকবিদ্যালয়ে কতবেল ৫০টি, নিম ৩০টি, তেতুল ৩০টি, বকুল, কৃষ্ণাচুডা, নারিকেল ৫টি করে চারা রোপন করা হয় এবং ১৪৩ নং মধ্যে রমজাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নারীকেল ১২টি,কতবেল ৮টি ও মেহগনি ৫ টি চারা রোপণ করা হয়।

বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মো ফারুকুজ্জামান, কমিউনিটি মোবিলাইজার গৌরব কান্তি বর্মম এবং সাদ্দাম হোসেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ