September 15, 2026, 11:45 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

ফরিদপুরে মধুমতির ভাঙ্গনের ঝুঁকি থেকে বাচতে মানববন্ধন

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতী নদীর অব্যাহত ভাঙ্গনে ফসলি জমি, বসতভিটা, মসজিদ- মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙ্গন ঝুকিতে রয়েছে ফসলি জমি, আলিয়া মাদ্রাসা, একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহসহ অন্তত ২শতাধিক পরিবার।

অব্যাহত ভাঙ্গনে এখন সবচেয়ে ঝুঁকিতে থাকা উপজেরার বুড়াইচ ইউনিয়নের এন বি ডি সি আলহেরা দাখিল মাদ্রাসা, চর খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকসেদ মোল্লা এতিমখানা মাদ্রাসা, চর খোলাবাড়িয়া ডাকঘর,গোরস্থান, ঈদগাঁ ও মসজিদ, দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মাকড়াইলে গোরস্থান ও ঈদগাঁ মসজিদসহ সহ শতাধিক বসতবাড়ী। যা নদীর থেকে মাত্র ৮০থেকে ১শত ফুট দুরত্বে রয়েছে। দু’এক দিনের মধ্যে জরুরী ভিত্তিতে ব্যাবস্থা না নিলে এসকল প্রতিষ্ঠান ও বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

এসকল প্রতিষ্ঠান রক্ষার্থে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যাবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী।

মানববন্ধনে এলাকাবাসী অতি দ্রুত ভাঙ্গন কবলিত এলাকায় জিওব্যাগ ফেলে নদী শাসন করে ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে আলহেরা দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রব, চর খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন বক্তব্য রাখেন।

এ সময় উল্লেখিত মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবসী মানববন্ধনে অংশ নেয়।

এনবিডিসি আলহেরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রব আমার দেশকে জানান, অত্র আলফাডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলের একমাত্র দাখিল মাদ্রাসাটি থেকে নদী মাত্র ১শত গজ দূরত্বে অবস্থান করছে। এটি রক্ষার্থে জরুরি পদক্ষেপ না নিলে এ প্রতিষ্ঠানটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

চর খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জানান চরানঞ্চালের অবহেলিত জনগোষ্ঠীর জন্য এ প্রাথমিক বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ। এর অস্থান নদী থেকে মাদত্র ২শত গজ দূরত্বে। যথাযথ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করলেই নদী থেকে রক্ষাপাবে প্রতিষ্ঠানটি।

চর খোলাবাড়িয়া মো. রবিউল ইসলাম (৫৫) বলেন, আমরা এখন আতঙ্কে রয়েছি কখন যেনো আমার বসত ভিটা নদীতে বিলীন হয়ে যায়। সরকারের পক্ষ থেকে যদি দ্রত কোন ব্যবস্থা গ্রহন করে তাহলে এ অঞ্চলের শতাধিক পরিবার মধুমতীর হাত থেকে রক্ষা পাবে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রায়হানুর রহমান জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আশা করি দ্রুতই একটা পদক্ষেপ গ্রহন করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানান, এ ভাঙ্গন রোধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ