September 15, 2026, 10:50 am
শিরনাম :
ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন কপোতাক্ষের ভাঙনে তালার ৪ গ্রামে আতঙ্ক

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

সৈয়দ জালিস মাহমুদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নে শুরু হয়েছে ৮ দলীয় ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, কচুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান শহিদুজ্জামান মিল্টনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ১ নম্বর ওয়ার্ড ফুটবল দল ও ৯ নম্বর ওয়ার্ড ফুটবল দল। ৪০ মিনিটের খেলাটি দুই অর্ধে ২০ মিনিট করে অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ৯ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ১ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে ৫-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে ৯ নম্বর ওয়ার্ড ফুটবল দল।

আয়োজকরা জানান, গোপালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আটটি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ