September 15, 2026, 11:45 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন

নুরুন্নবী ইমন, শ‌্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে কৃষক মাঠ দিবস উদযাপন ও সফল কৃষকদের সন্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের হল রুমে ফেইথ ইন এ্যাকশন (ফিয়া) এর সাত – আই সি ডি পি প্রকল্পের আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইসিডিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিঃ শমূয়েল সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম‌্যান জিএম শফিউল আলম।

এছাড়া উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা মোছাম্মৎ জাহানারা খাতুন, পিআই এর সভাপতি সুষমা রানী মন্ডল, সম্পাদক শরিফা খাতুন এবং ৬ টি সিসিসির সভাপতিবৃন্দ ও মাঠ সংগঠকগণ। অনুষ্ঠানে স্বপন মন্ডল, নাছিমা খাতুন, দেবদাস বর্মন,ছালিমা বেগম,অনিমিতা মন্ডল ও বিমল কৃষ্ণ মিস্ত্রীকে সফল কৃষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা জেমস গাইন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ