September 15, 2026, 11:45 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গেরুয়া সম্মান যাত্রা অনুষ্ঠিত

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গেরুয়া সম্মান যাত্রা

বুধবার, ৯ই সেপ্টেম্বর বিকেলে গেরুয়ার মর্যাদাকে সম্মান দিতে, গোলপার্ক থেকে যাদবপুর ৮বি পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে এক বিশাল গেরুয়া সম্মান যাত্রা অনুষ্ঠিত।

এই সম্মান যাত্রায় উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাপস রায়, তমগ্ন ঘোষ, দেবাশীষ ধর, বীর বাহাদুর সিং, অনুপম চক্রবর্তী সহ অগণিত নেতা ও নেতৃবৃন্দ এবং সাধু-সন্ততিরা।
তাই আজ সাধু সন্ত ও সন্ন্যাসীদের হাতে গেরুয়া ধ্বজা তুলে দেন, তাহারা এই গেরুয়া ধজা হাতে নিয়ে মহা মিছিলের সাথে উল্লাস করতে করতে যাদবপুর পৌঁছান।

মিছিলের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল জয় শ্রীরাম এর স্লোগান, আর প্রত্যেকের হাতে ছিল জয় শ্রী রামের পতাকা। কয়েক হাজার বিজেপি কর্মী এবং সাধুসন্ততি মিছিলে পা মেলান।

মিছিল যখন যাদবপুর ইউনিভার্সিটির সামনে পৌঁছায়, পুলিশের ব্যারিকেডের মধ্য দিয়েই তারা জয় শ্রী রামের স্লোগানে প্রতিবাদ জানান অন্যান্য দলীয়কর্মীদের এবং আইএসএফ ছাত্র ছাত্রীদের। খঞ্জনি ও খোলের তালে তালে গেটের সামনে নাচতে দেখা যায়।

মুখ্যমন্ত্রী সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে বলেন যাদবপুরে আরো দুটি অনুষ্ঠান হবে এবং আমি অনুষ্ঠানে আসবো। একইভাবে এই প্রতিবাদ জানাবে। ‌ শুধু একটা কথা বলি, হিন্দু সনাতনী ভাই ভাই। আমরা বিভেদ চাই না, আমরা দেশ গড়ার কারিগর, আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেটাই শিখিয়ে গেছেন।

অন্যদিকে সাধু-সন্ততি ও সন্ন্যাসিনীরা, এমন কি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, কৃষ্ণ মিশনের মহারাজ সবাই মঞ্চে উপস্থিত ছিলেন এবং তারাও এই পদযাত্রাকে স্বাগত জানান। বলেন আমরা এমন একজনকে পেয়েছি, তিনি সবসময় মানুষের পাশে পৌঁছে যান।, আমরা এরকমই একটি কারিগর কে চেয়েছিলাম, যিনি আমাদের রক্ষাকর্তা।

তারা বলেন, গেরুয়ার মর্যাদা ত্যাগ ও আদর্শকে স্মরণ করে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশাল পদযাত্রার আয়োজন করেছিলেন। তিনি আরো বলেন গেরুয়া শুধু একটি রং নয়, আমাদের আত্মত্যাগ, আত্মনিবেদন, সাহস ও সনাতন ঐতিহ্যের আদর্শকে স্মরণ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ