September 15, 2026, 11:45 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

মাধবপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চেক ডিজঅনারের তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে মাধবপুর পৌর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাঁকে হবিগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও ঢাকায় চেক ডিজঅনারের পৃথক তিনটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে দুটিতে আদালত তাঁকে সাজা দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে পৌর এলাকার স্বপন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ