দামোদর নদের চর থেকে ফের উদ্ধার হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত মর্টার শেল
মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর বাঁকুড়া জেলার সোনামুখীতে, দামোদর নদের চর থেকে ফের উদ্ধার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত মর্টার শেল।
বিকেলে দামোদরের চড়ে শেলটিকে মাটিতে কিছুটা গেঁথে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত খবর ছড়িয়ে পড়তে শেলটিকে দেখতে ভিড় জমে যায় এলাকায়। স্থানীয়রা খবর দেন সোনামুখী থানায়।, কিছুক্ষণ পর সোনামুখী থানা পুলিশ এলাকায় হাজির হয়ে, দুর্ঘটনা এড়াতে মর্টার শেলটিকে ঘিরে ফেলে এবং সেনাবাহিনীকে খবর দেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল উদ্ধারের ঘটনা বাঁকুড়া জেলায় নতুন নয়, কখনো দ্বারকেশ্বর নদে, আবার কখনো দামোদর নদীর চরে বিস্ফোরক এমন ধাতব মর্টার শেল উদ্ধারের ঘটনা ঘটেছে বিভিন্ন সময়ে।
বেশ কয়েক বছর আগে বাঁকুড়ার সোনামুখী থানার ডিহিপাড়া এলাকাতেই, দামোদর নদের চরে এই ধরনের তিনটি মর্টার শেল উদ্ধার হয়েছিল। সেই বারে সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করেছিলেন। এবারও সেই এলাকাতেই উদ্ধার হল আরও একটি মর্টার শেল।
বিকেলে স্থানীয় মৎস্যজীবীরা দামোদর নদীর চরে ধাতব সিলিন্ডার আকৃতির একটি বিশালাকার বস্তুর একাংশ মাটিতে গাথা অবস্থায় দেখতে পান। দেখেই তারা বুঝতে পারেন এটি বিস্ফোরক ঠাষা মর্টার শেল। এরপরই স্থানীয়রা পুলিশের খবর দেন,

স্থানীয়দের দাবী, এলাকার মানুষের জীবন জীবিকা দামোদর নদের উপরে নির্ভরশীল, সেই দামোদর নদের চরে একের পর এক মর্টার শেল উদ্ধারের ঘটনায় স্পষ্ট, ওই নদের চড়ে আরো মর্টার শেল রয়েছে। দুর্ঘটনা এড়াতে দামোদরের নদের বক্ষে তল্লাশির দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এবং সাংবাদিকদের সামনে তাহাদের বক্তব্য তুলে ধরেন, স্থানীয় বাসিন্দা দুখিরাম সরেন , শিবপ্রসাদ মন্ডল এবং প্রধান ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের মৃত্যুঞ্জয় বিশ্বাস।