September 15, 2026, 12:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন: জনমনে ক্ষোভ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় সম্প্রতি মহান্দী-কাটবুনিয়া ২ কিলোমিটার সড়কের পাকা করণের কাজ আরম্ভ হয়েছে। কিন্তু স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে নকশা পরিবর্তন করার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুসারে, ২০০ বছরের পুরাতন ও মজবুত সড়কটি খালের পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে নতুন করে রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় শাহিনুর সরদার ও মো. আক্তার হোসেন জানান, মূল সিডিউল অনুযায়ী পুরাতন ঐতিহ্যবাহী সড়ক বরাবরই নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। কোনোভাবেই খালের ভাঙনপ্রবণ ও ঝুঁকিপূর্ণ পাড় দিয়ে পিচ ঢালাই রাস্তা করা যাবে না। এতে সামান্য বর্ষাতেই সড়কটি খালে বিলীন হয়ে যাবে। সেই সাথে  সরকারের বিপুল পরিমাণ অর্থ অপচয় হবে। তাঁরা আরও জানান,মান্নান মোড়লের মৎস্য ঘের থেকে বাটুলতলা কালভার্ট পর্যন্ত প্রায় ৩০০ ফুট দীর্ঘ সড়কটি পুরাতন অবস্থান ধরে নির্মাণ করা হোক।

শত বছরের ঐতিহ্যবাহী শক্ত রাস্তা কেটে কেন খালের পাড় দিয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা তৈরি করা হচ্ছে, তার সুনির্দিষ্ট ও নিরপেক্ষ জবাবদিহিতা প্রয়োজন। জনগণের ভোগান্তি সৃষ্টিকারী এই চক্রের বিরুদ্ধে অবিলম্বে  তদন্তপূর্বক কঠোর  ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ