September 15, 2026, 12:34 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় দলিত শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

বেসরাকরি উন্নয়ন সংস্থা দলিত মহেশ্বরপাশা, খুলনা’র আয়োজনে, সাতক্ষীরার তালায় দলিত শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা- ২৬ অনুষ্ঠিত হয়েছে।

দলিত এর ইউসিডিপি প্রকল্পের আওতায়, দাতা সংস্থা টিসিসিবি- আয়ারল্যান্ড এর সহযোগীতায় বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলা প্রাণি সম্পদ অফিসের সভাকক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দলিত’র প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. বাবলুর রহমান ও সাংবাদিক জুলফিকার রায়হান।

এসময় অন্যান্যের মধ্যে দলিত’র প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাস, অঞ্জনা দাস ও বিপ্লব দাসসহ অংশগ্রহণকারী তালা ও পাইকগাছা উপজেলার ১১ টি দলিত শিক্ষা কেন্দ্রের ৩০ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে নেতৃবৃন্দের মাঝে উপহার বিতরন করা হয়।

এসময় কেন্দ্র ব্যবস্থাপনা, মাদক-অনলাইন জুয়া-বাল্য বিবাহের প্রতিরোধ এবং শিক্ষার মান বৃদ্ধির উপর আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ