September 15, 2026, 12:34 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে সাক্ষরতা অর্জন করি, উন্নত জীবন গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে লামা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সেখানে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম মোস্তফা নাদিম, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কাইছার হামিদ, উপজেলায় কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সহ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত, সচেতন ও উন্নত সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়, বর্তমান সময়ে তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ, মাদক, কুসংস্কারসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব।

পাহাড়ে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার আওতায় আনা এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করতে হবে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ