September 15, 2026, 12:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

বাকৃবির অফিসার পরিষদের নির্বাচনে ড.গোলাপ সভাপতি ও শাহাদাত সাধারণ সম্পাদক নির্বাচিত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ নির্বাচন কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ আনন্দ মূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ৭ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

ভোট গ্রহন শেষে গননা করে সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।নির্বাচন কমিশন ড. একেএম মাহবুবুর রশীদ গোলাপ কে সভাপতি ও মোহাম্মদ শাহাদত হোসেন কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত বলে ঘোষনা করেন। সহ – সভাপতি পদে মো. আব্দুল মান্নান ও কোষাধ্যক্ষ পদে হোসাইন আহমেদ মুকুল নির্বাচিত হয়েছে।

১৫ সদস্য বিশিষ্ট বাকৃবি অফিসার পরিষদের কার্যনির্বাহী কমিটি -২০২৬ এর অন্যান্য পদে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিতরা হচ্ছেন -যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফ উজ্জামান, দপ্তর ও প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলমগীর জলিল, সমাজকল্যান ও ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রহিম,মহিলা সম্পাদক ফারজানা আক্তার। সদস্যগন হচ্ছেন ড. মো. সাখাওয়াত হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ সাইফুর রহমান, মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক ও মো. জিল্লুর রহমান।নির্বাচন কমিশনার ছিলেন কৃষিবিদ মো. ছরোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ