September 15, 2026, 10:49 am
শিরনাম :
ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন কপোতাক্ষের ভাঙনে তালার ৪ গ্রামে আতঙ্ক

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফকিরহাটের ডহর মৌভগে নৌকা বাইচ অনুস্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফকিরহাটের ডহর মৌভগে নৌকা বাইচ অনুস্ঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহর মৌভোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ডহর মৌভোগের কালীগঙ্গা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ডহর মৌভোগ ১ ও ২ নম্বর ওয়ার্ডের চারপাড়া একতা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচে মোট ৮টি নৌকা অংশ নেয়।
গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্যের এ নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শনার্থী। প্রতিযোগিতা ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নৌকার মাঝিদের ছন্দময় বৈঠার তালে তালে কালীগঙ্গা নদীতে জমে ওঠে তীব্র প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু।

নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ইফতেখার আহমেদ পলাশ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোড়ল কামরুজ্জামান, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ মুশফিকুজ্জামান রিপন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলধা-মৌভোগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাশ তরফদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা সংগ্রাম তরফদার। প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন বাবু সুনিত্য রায় ও চারপাড়া একতা যুব সংঘের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুল ইসলাম কাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নৌকা বাইচের ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তাহিদুর রহমান মুক্ত।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ডহর মৌভোগের গুরুদাস ও তার দল। দ্বিতীয় স্থান অর্জন করে নলধার নরেশের দল এবং তৃতীয় স্থান অধিকার করে রুদ্রগাতীর তিতাস ও তার দল।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার হিসেবে স্মার্ট টিভি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ