September 15, 2026, 12:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জ্বালানি ও বিদ্যুৎ খাতে গত ১৭ বছর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি) বলেছেন, গত ১৭ বছর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। এসব খাতে হাজার হাজার কোটি টাকা দূর্নীতি করে তারা পাচার করেছে। এখন তারা বিদেশে বসে এসব ভোগ করছে, আর বাংলাদেশের জনগণ জ্বালানি ও বিদ্যুতের কষ্ট করছে। আজ আমরা যে জ্বালানি কষ্ট করছি এটা সৈরাচার আওয়ামীলীগের কারনে। বিগত অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোন উন্নয়ন করতে পারে নাই। আমরা চেষ্টা করছি অর্থনীতির চাকা সচল রাখতে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা সদর বাজারের বাইপাস সড়কে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে কেক কেটে, বেলুন উড়িয়ে ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপণ করেন তিনি।

শামা ওবায়েদ আরও বলেন, প্রতিষ্ঠা কালিন সময় থেকে বিগত ৪৮ বছর বিএনপি দেশের জন্য কাজ করেছে চলেছে। যখনই দেশের মানুষ বিপদে পড়েছে, দেশ সমস্যায় পড়েছে বিএনপি সবার আগে এগিয়ে গিয়েছে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এখন যারা নতুন বাংলাদেশের কথা বলেন, নতুন ভবিষ্যতের কথা বলেন, মনে রাখতে হবে, বাংলাদেশের যত উন্নয়ন, যত উৎপাদন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুই বিএনপির হাত ধরে হয়েছে। বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাচ্ছের আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ