September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় নিখোঁজের পর মাথাভাঙ্গা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ

মো. মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ময়জান খাতুন (৭৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১শে আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর ঘাট এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর দুইটার দিকে মহেশপুর মোল্লাপাড়া ঘাটে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।ময়জান খাতুন মহেশপুর এলাকার মৃত আকবার আলীর স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে নদীতে গোসল করতে নামার পর স্রোতের কারণে ময়জান খাতুন পানিতে ভেসে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। পরে বিকেলে মহেশপুর ঘাট এলাকায় নদীতে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ