September 15, 2026, 12:34 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শৌলজালিয়া ইউনিয়নে প্রস্তুতি সভা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

​বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার রাতে শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

​শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল আলমের সভাপতিত্বে এবং সোহাগ মল্লিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্যের ছোট ভাই মো. ওয়াসিম আহমেদ।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শৌলজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুর রহমান ফুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম হাওলাদার এবং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা হেলাল কিরন।

​সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মহাসমারোহে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেন এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ