September 15, 2026, 2:11 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

শুক্রবার, ২৮ আগষ্ট দুপুরে বান্দরবানের আলীকদম উপজেলায় প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে অপ্রাপ্তবয়স্ক এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়। গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে আলীকদম থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর মা ইয়াছমিন আক্তার। ওই অভিযোগের ভিত্তিতে ১৪ আগস্ট আলীকদম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় মামলা নম্বর-০৪ রুজু করা হয়। পরে পুলিশি অভিযান পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত ও ভুক্তভোগী কিশোরী একই গ্রামের পাশাপাশি বসতবাড়ির বাসিন্দা। স্থানীয় রেপারপাড়া প্রি ক্যাডেট ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ওই কিশোরীর সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিল অভিযুক্ত। এই সুবাদে বিভিন্ন সময় তাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে।

ঘটনার দিন গত ৩১ জুলাই রাতে বাদীর ছোট ছেলেকে চকরিয়া থেকে চিকিৎসা করিয়ে বাড়িতে ফিরে অভিযুক্তকে মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পান তার মা। এ সময় স্থানীয় লোকজনের সামনে অভিযুক্তর পরিবার বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে নানা টালবাহানা শুরু করে এবং অভিযুক্ত পালিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্তর পরিবার যোগাযোগ বন্ধ করে দিলে বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা এমন অভিযোগ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ