September 15, 2026, 12:34 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

লামায় জেলা বাস্তবায়নে উপজেলায় গোলটেবিল বৈঠক

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলার নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা থেকে সদস্য না রাখা ও লামাকে জেলা করার দাবীতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটির ব্যানারে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় লামা প্রেস ক্লাব হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সাংবাদিক রুহুল আমিন, নারীনেত্রী আনোয়ারা বেগম, লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, এডভোকেট সাদেকুল মাওলা ইরাক, আরিফ চৌধুরী, অধ্যাপক ফারুক হোসেন, এনসিপি নেতা নাজিম উদ্দীন, আব্দুক করিম, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, রফিকুল ইসলাম, শিক্ষক প্রমোদ চন্দ্র বড়ুয়া, আকতার উদ্দিন তপন সহ প্রমূখ।

বক্তারা বলেন, সেই ১৯৭৭ সালে ৫টি থানা নিয়ে লামাকে মহকুমা ঘোষণা করা হয়। ১৯৮৩ সালে এসে মহকুমা থেকে লামাকে জেলায় উন্নিত করা হয়েছিল। ২১ দিন জেলা থাকার পরে নির্বাহী আদেশে লামা জেলা স্থগিত করে পুণরায় বান্দরবানকে জেলা করে লামাকে বান্দরবানের একটি উপজেলায় ফিরিয়ে আনা হয়। তারপর থেকে লামা উপজেলা উন্নয়ন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণে বৈষম্যের শিকার হচ্ছে।

তারই ধারাবাহিকতায় সদ্য নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অন্তর্বর্তীকালীন ১৫ সদস্য পরিষদে বৃহত্তম লামা উপজেলা থেকে সদস্য রাখা হয়নি। বৃহৎ লামা উপজেলা বার বার বান্দরবান কর্তৃক বৈষম্যের শিকার হচ্ছে। এইসব বিবেচনায় লামাকে পুণরায় জেলা করার দাবীতে বৈঠকে উপস্থিত সকলে একমত পোষন করেন।

উপজেলায় লামাকে জেলা বাস্তবায়নে আলোচনা সভা শেষে একটি এডহক কমিটি ও তথ্য সংগ্রহ উপকমিটি করা হয়েছে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ