September 15, 2026, 12:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় সমাজসেবা অধিদপ্তরের পেশাভিত্তিক উন্নয়নে সফটস্কিলস প্রশিক্ষন উদ্বোধন

বি. এম জুলফিকার রায়হান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সমাজের পিছিয়ে পড়া দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে তালায় ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষন উদ্বোধন হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের- বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ) শীর্ষক প্রকল্পের অর্থায়নে এবং তালা উপজেলা সমাজসেবা কার্যলয়ের আয়োজনে এই প্রশিক্ষন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রশিক্ষন কর্মসূচীর তৃতীয় দিনে সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্না।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সমাজ সেবা কার্যলয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, খুলনা জেলা সমাজ সেবা কার্যলয়ের সহকারী পরিচালক শফিকুর রহমান।

প্রশিক্ষন কর্মশালা পরিচালনা করেন, তালা উপজেলা সমাজ সেবা অফিসার মো. আরিফুজ্জামান। সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন, তৌফিক ইমরান। ‎

এসময় বক্তব্য রাখেন সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান ও আকবর হোসেন প্রমুখ। ‎প্রশিক্ষণে তালা উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক ও দলিত জনগোষ্ঠীর ১০টি পেশার ৩০ জন পেশাজীবী অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য ১০দিন ব্যপী এই প্রশিক্ষন গত ২৩ আগস্ট উদ্বোধন হয়।


আপনার মতামত লিখুন :

One response to “তালায় সমাজসেবা অধিদপ্তরের পেশাভিত্তিক উন্নয়নে সফটস্কিলস প্রশিক্ষন উদ্বোধন”

  1. 007wincim says:

    007wincim is a decent option for those looking for variety, I enjoy coming back to test my luck. Find it here: 007wincim

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ