September 15, 2026, 12:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজ এর আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় কলেজের নতুন ভবনের দ্বিতীয় তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজ এর অধ্যক্ষ প্রফেসর একেএম সামসুজ্জামান।সভাপতিত্ব করেন ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ রাহাত মিল্লাত লস্কর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উদ্ভিদ বিঞ্জান বিভাগের অধ্যাপক মোঃ আতিকুর রহমান ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আলাউদ্দিন।

প্রধান আলোচক ছিলেন আনন্দ মোহন কলেজ জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মোঃ শহীদুল্লাহ্।সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদার। আলোচনা শেষে কলেজ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ