September 15, 2026, 12:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রিন হরাইজন প্রকল্পে সাউথখালীর সড়কপাশে বৃক্ষরোপণ

মো. আব্দুল করিম গাজী, স্টাফ রির্পোটার

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের ১৫টি রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শরণখোলা এডিপির ‘গ্রিন হরাইজন প্রকল্প’-এর আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির আওতায় রাস্তার পাশে কদম, রোজ কডই, বাবলা, তেঁতুল, অর্জুন ও নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

রাস্তার পাশে বৃক্ষরোপণ প্রসঙ্গে স্থানীয় পথচারী বাদশাহ শেখ বলেন, “রাস্তার পাশে গাছ থাকলে পথচারীরা ছায়া পাবেন এবং পরিবেশও সুন্দর থাকবে। গাছ লাগানোর এ উদ্যোগটি খুবই ভালো। রোপণ করা গাছগুলো যাতে নষ্ট না হয়, সেদিকে স্থানীয়দেরও দায়িত্বশীল হতে হবে।”

শিক্ষক জাহাঙ্গীর হাওলাদার বলেন,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রাস্তার পাশে রোপণ করা গাছগুলো বড় হলে পথচারীদের উপকার হবে এবং এলাকার সৌন্দর্যও বৃদ্ধি পাবে। এমন উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।”

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শরণখোলা এডিপির প্রোগ্রাম অফিসার মানিক হালদার বলেন, “পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যেই গ্রিন হরাইজন প্রকল্পের আওতায় রাস্তার পাশে বৃক্ষরোপণ করা হয়েছে। গাছগুলো বড় হলে পথচারীরা ছায়া পাবেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখবে। রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যত্ন ও সংরক্ষণে স্থানীয় মানুষকে সচেতন করা হচ্ছে, যাতে রোপণ করা চারাগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ