September 15, 2026, 12:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ১ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ও ৪ জনের কারাদণ্ড

মো. মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর কালীগঞ্জ উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে নাম বিহীন প্রতিষ্ঠানে জরিমানা ও মাদক সেবনের দায়ে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত।

বুধবার (২৬ আগষ্ট) উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম‍্যাজিষ্ট‍্যাট সহকারী কমিশনর (ভূমি) আল আমীন হালদার’র নেতৃত্বে উপজেলার বেরুয়া গ্রামে অভিযান চালিয়ে এক নামবিহীন প্রতিষ্টান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় বক্তারপুর ইউনিয়ন’র বেরুয়া গ্রামের আঃ রহেদ’র ছেলে মো. আলম শেখ (২৮) কে ০১ টি মামলায় ৫০,০০০/- জরিমানা ও ৩০(ত্রিশ) দিন বিনাশ্রম কারাদন্ডসহ নামবিহীন প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় বাংলা মদ ও গাজা সেবনের দায়ে তুমলিয়া ইউনিয়ন’র চুয়ারিয়াখোলা গ্রামের ম‍ৃত আঃ কাদির হোসেন’র ছেলে মোবারক হোসেন (৫১), চড়েরখোলা গ্রামের মৃত সেলেন পালমা’র ছেলে সুহৃদ পালমা (৪১),সাতানীপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন’র ছেলে ইকবাল (৪৩) কে ০৩ টি মামলায় ১০০/- টাকা করে মোট ৩০০/- জরিমানা ও ০২ জনকে ৩০(ত্রিশ) দিন করে এবং ০১ জনকে ৬০(ষাট) দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

জানাযায় এই নামবীহিন প্রতিষ্ঠান টি বহুদিন যাবৎ বেরুয়া গ্রামে নকল পণ্য উৎপাদন করে যাচ্ছে,যা স্বাস্থ‍্যের জন্য খুবই ক্ষতিকর। অভিযান পরিচালনার সময় প্রসিকিউটর মিজানুর রহমান, এস আই, কালীগঞ্জ থানা, গাজীপুর ও বেঞ্চ সহকারী আল আমিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ