October 30, 2026, 9:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

রোটারি ক্লাবের ‘Trees for Life-2026’ বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলে ‘Trees for Life-2026’ কর্মসূচির আওতায় রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহাসিক কাগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাওলানা ভাসানী কর্তৃক প্রতিষ্ঠিত এ ঐতিহ্যবাহী বিদ্যালয়ে রোটারি ক্লাব অব টাঙ্গাইল ও রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির যৌথ উদ্যোগে এবং রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইলের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।

এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব টাঙ্গাইলের সভাপতি রোটারিয়ান মো. মেসবাহ উদ্দিন, পিএইচএফ; রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি রোটারিয়ান প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ কায়সার; ক্লাবের সহসভাপতি ও মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নাজমুস সাদেকিন (শাওন); সেক্রেটারি রোটারিয়ান আরিফুল ইসলাম; সাবেক সভাপতি রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী এবং রোটারিয়ান রবিউল ইসলাম।

এ ছাড়া বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক হালিমা খাতুন, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর পাস্ট প্রেসিডেন্ট সাকিব হাসান খান, বর্তমান প্রেসিডেন্ট নাইম হোসেন, ক্লাবের পাবলিক লার্নিং অফিসার ও সাংবাদিক এস এম জাহিদ হোসেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, একটি গাছ শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা ও দায়িত্ববোধ সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘Trees for Life-2026’ কর্মসূচির মাধ্যমে পরিবেশের প্রতি সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সবুজায়নকে উৎসাহিত করার লক্ষ্যে সারা বাংলাদেশে লক্ষাধিক গাছ রোপণ করা হচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গত বছরের ন্যায় এ বছরও বৃহৎ পরিসরে ‘Trees for Life’ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউন এবং ক্লাবটির পাস্ট প্রেসিডেন্ট মহিউদ্দিন পলাশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ