September 15, 2026, 8:30 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পুলিশের অভিযানে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪

সৈয়দ জালিস মাহমুদ

পুলিশের অভিযানে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪

বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৯ টা ৪০ মিনিটে রেজাউরো রহমান পলাশ ও পুষ্প টেলিকম নামক মোবাইলের দোকানে অভিযান চালিয়ে ৫৯ টি আইএমইআই পরিবর্তনকৃত মোবাইল ফোন ও চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
আটকৃতরা হলেন, ফকিরহাটের, পাগলা শ্যামনগর গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে, রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাটের আতাইকাঠির, আক্কেল আলী শেখ এরৌ ছেলে, মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম (২৬), রূপসা থানার ৮ নং ওয়ার্ডের ঘাটভোগ গ্রামের চৈতন্য সাহার ছেলে, চন্দন সাহা (৩০) ও ভট্ট বালিয়াঘাটার মো: জাহাঙ্গীর খান এর ছেলে মো: হুছাইন খান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রতিটি মুঠোফোনের একটি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি(আইএমইআই) নাম্বার থাকে। যে নাম্বার দিয়ে ওই মুঠোফোন শনাক্ত করা হয়। কিন্তু এই চোর চক্রের সদস্যরা সেসব নাম্বার পরিবর্তন করে ফেলে। মুঠোফোন উদ্ধারের সময় চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এদের সাথে জড়িত আরও ৩ জন পালিয়ে যায়। আটক ও পলাতক সবার বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রকৃত মালিকদের কাছে মুঠোফোন ফিরিয়ে দিতে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ