September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

৮ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস।

অভিভাবক সমাবেশে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য এমএ হাকিম, অভিভাবক সদস্য গাজী আছাদুজ্জামান, অধ্যক্ষ মো. সাইফুল্লাহ, সাংবাদিক বি.এম জুলফিকার রায়হান, মো. কামাল হোসেন, শারমিন খাতুন, ইকরামুল ইসলাম, সুশান্ত হালদার, লতা দাশ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, সহকারী শিক্ষক পূর্নিমা রানী নাথ, গোবিন্দ ঘোষ, তন্ময় কুমার গাইন, নন্দ কিশোর মন্ডল ও বাপ্পা কুমার সেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ক্লাসে ভালো ফলাফলের লক্ষ্যে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সমন্বয় করে লেখাপড়ার কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষকদের যেমন শতভাগ পাঠদানে মনোযোগী হতে হবে তেমনি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে মনোযোগী হয়ে লেখাপড়া করতে হবে। অভিভাবকদের পক্ষ থেকেও শিক্ষার্থীদের নিয়মিত মনিটরিং করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ