September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

‎তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

‎সাতক্ষীরার তালা উপজেলার শাকদহ এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎জানা গেছে, এদিন সকালে আনন্দ দাস শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৬২) তাঁকে ধাক্কা দেয়। এতে পাশে বিলের পানিতে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। ঘটনার পরপরই পরিবহনের চালক ও হেলপার পালিয়ে যায়।

‎পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তার পাশে কাত হয়ে রয়েছে। খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানায় জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আইনানুগ ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ