September 15, 2026, 12:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় কন্যা শিশুর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা আরোপ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার চাঁদকাঠি গ্রামে ১৪ বছর বয়সি এক শিশুর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নিষেধাজ্ঞা আরোপসহ মেয়ের পিতা-মাতার মুচলেকা গ্রহন করেন।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও জেলার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার জানান, চাঁদকাঠি গ্রামের এক শিশুর (১৪) সাথে কেশবপুর উপজেলার কেদারপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শান্ত ইসলাম (২৩) এর বিয়ে ঠিক হয়।

শুক্রবার (২১ আগস্ট) কন্যা শিশুর বাল্য বিয়ের সংবাদ পেয়ে চাঁদকাঠি গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলা মহিলা বিষয়ক অফিস এবং কিশোর-কিশোরী ক্লাব’র কর্মীরাসহ নেটস বাংলাদেশের সহযোগীতায় পরিচালিত রিইব’র হোপ প্রকল্পের সিএসও সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এসময় শিশু মেয়েটির বাল্য বিবাহ ঘটনার সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা- বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক শিশুটি প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাঁর বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেন। একইসাথে শিশু মেয়েটির লেখাপড়া চালিয়ে নিতে অভিভাবকদের পরামর্শ প্রদান করেন এবং বিয়ের নিষেধাজ্ঞা ভঙ্গ করলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলে সতর্ক করেন।

এসময় শিশু মেয়ের পিতা-মাতা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াসহ শিশু মেয়ের বাল্য বিবাহ দিবেনা মর্মে মুচলেকা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ