September 15, 2026, 11:44 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

ঝালকাঠিতে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঐতিহ্য, গৌরব ও স্মৃতির ৮৫ বছর পূর্তিতে উৎসবমুখর হয়ে উঠেছে ঝালকাঠির প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এ বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের সবুজ চত্বর থেকে র‌্যালিটি বের হয়। সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রাণবন্ত অংশগ্রহণে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

র‌্যালির উদ্বোধন করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সাহাদাৎ হোসেন। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, সাবেক প্রধান শিক্ষক সামসুল হক, বর্তমান প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান পলাশ, দৈনিক খোলাকণ্ঠের সম্পাদক মো. আজমির হোসেন তালুকদার, উদযাপন কমিটির উপদেষ্টা মল্লিক মু. নাছির উদ্দিন, আহ্বায়ক আব্দুল হাই পলাশসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

৮৫ বছর পূর্তির এই আয়োজনকে ঘিরে দীর্ঘদিন পর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের পুরোনো স্মৃতি, সহপাঠীদের সঙ্গে পুনর্মিলন এবং বিদ্যালয়ের গৌরবময় পথচলার স্মৃতিচারণে মুখর হয়ে ওঠেন অংশগ্রহণকারীরা।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৮৫ বছর ধরে এ বিদ্যালয় ঝালকাঠির শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ৮৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

র‌্যালিকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ব্যানার, ফেস্টুন ও আনন্দঘন পরিবেশে আয়োজিত র‌্যালিটি বিদ্যালয়ের ৮৫ বছরের ঐতিহ্য ও অর্জনের প্রতীকী উদযাপনে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ