September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বরিশালে মাদকসহ গ্রেপ্তার ৬

বরিশাল প্রতিনিধি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় নগরীর বিএম স্কুল ও রিফুজি কলোনীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ছয় জনকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল মামুন উল ইসলাম। তিনি বলেন- নগরীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন, রিফুজি কলোনীর গাঁজা সম্রাট রফিক ওরফে গাঁজা রফিক, রাব্বি, রানা, মিঠুন মৃধা ও সিফাত। এদের কাছ থেকে ৫৭ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার বেল্লাল হোসেনের নেতৃত্বে এই মাদক বিরোধী অভিযানে পুলিশের একাধিক টিম অংশ গ্রহণ করে। গ্রেফতার হওয়া ছয় জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ