September 15, 2026, 12:35 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম- এম এ সালাম

বাগেরহাট প্রতিনিধি

‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মাজেদা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালামের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে এম এ সালাম বলেন, জলবায়ুর ভারসাম্য রক্ষা ও পরিবেশগত বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। এ লক্ষ্যেই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে, যা ধারাবাহিকভাবে চলবে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় এম এ সালাম বলেন, শিশু-কিশোরদের একটি অংশ বর্তমানে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাদের মাদক থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে আমরা এ কার্যক্রম শুরু করেছি।

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের পর পর্যায়ক্রমে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেটের বল-ব্যাটসহ অন্যান্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উত্তর হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক কাজী মাহমুদুল কবির, বাগেরহাট যুবদল নেতা শেখ ওমর আলী মুন্নাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ