গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আলোচিত এক বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টার মামলার আসামি ৭০ বছরের বয়সী লোকমান কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বিগত এক মাস পূর্বে কালীগঞ্জ থানায় মেয়ের মা বাদী একটি লিখিত অভিযোগ দায়ের করেন, তারই ধারাবাহিকতায় গত শনিবার রাতে ঢাকার ভাটারা থানা এলাকায় তার ছেলের বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত লোকমান হোসেন (৭০) উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত তরোব আলীর ছেলে।
২১ জুলাই বিকেলে ভুক্তভোগী যুবতী (২০) প্রতিবেশী অভিযুক্তের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে বসতবাড়ির বারান্দায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। এরপর যুবতী বাড়ি ফিরে পুরো ঘটনা তার মাকে এবং ভাবিকে জানায়। গত ২২ জুলাই সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার পরেই পরপরই অভিযুক্ত লোকমান হোসেন এলাকায় ছেড়ে পালিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ( এস আই) শান্তি চন্দ্র দাস বলেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার রাতে ঢাকা ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছেলের বাসায় পালিয়ে ছিলেন। ভাটারা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। রোববার দুপুরে তাকে গাজীপুর কোর্টে প্রেরণ করেন।

এবিষয়ে অভিযোগকারীর মা আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি অভিযোগ দায়ের করার পরে আইন শৃঙ্খলাবাহিনি বিভিন্ন স্থানে লোকমান কে খোঁজাখুজি করছে এবং একমাস পরে তাঁকে আটক করে কোর্টে পেরন করেন, আমি আমার বাক প্রতিবন্ধী মেয়ের সাথে যা ঘটেছে তা যেন অন্য কোন মেয়ের সাথে না ঘটে, এর উপযুক্ত বিচার চাই।
এবিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন যে গত শনিবার রাতে আমাদের কালীগঞ্জ থানার একটি টিম ঢাকার ভাটারা থেকে তার ছেলের বাসা থেকে গ্রেফতার করে কালীগঞ্জ থানায় নিয়ে এসে জিজ্ঞেসাবাদ করে গাজীপুর কোর্টে পেরন করছি।