September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

লামায় ১২ গ্রামের মানুষ ঝুঁকিতে ব্রিজের অভাবে দুর্ভোগে শিক্ষার্থীরা

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ১২টি গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া বমু খাল। প্রায় ১৮০ ফুট প্রস্থের এই খালের উপর দিয়ে স্থায়ীভাবে কোন সেতু না থাকায় এই গ্রামগুলোর লোকজন যাতায়াতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগের শেষ নাই বললেই চলে। এই গ্রামের এক প্রান্তে রয়েছে চিনতাবা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে এই খাল পাড়ি দিয়ে প্রতিদিন আসতে হয় প্রায় শত-শত শিক্ষার্থী।

সরেজমিনে রবিবার (২৩ আগষ্ট) বিকালবেলায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো.জাকির হোসাইন জানান, অন্তত বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে হলেও ব্রিজটা খুবই প্রয়োজন। না হয় যেকোন সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে।

এলাকার জনপ্রতিনিধি মেনচিং মুরুং বলেন, এলজিইডি লামা উপজেলার প্রকৌশলীরা বেশ কয়েকবার মেপে গেছে ব্রিজ তৈরির জন্য। কিন্তু পরে কোন আর খবর পাওয়া যায়নি। যদি কোন দুর্ঘটনা ঘটে দায় কে নিবে? হয়তো তখন তাদের ঘুম ভাঙ্গবে আমি মনে করি।চিনতাবা পাড়ার কারবারি লাঙি মুরুং বলেন, বমু খালে একটা ব্রিজ হওয়া খুবই দরকার। ছোট ছোট ছেলে-মেয়েদের খাল পাড় হয়ে পড়াশুনা করতে সমস্যা হচ্ছে।

এলজিইডি লামা উপজেলা প্রকৌশলী আবু হানিফ প্রতিবেদক’কে বলেন, ব্রিজ প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে। তবে একটু সময় লাগবে। আশা করছি একটা ব্যবস্থা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ