September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

লামায় সরই মোবাইল কোর্টের অভিযান, ৭লাখ ৭০হাজার ঘনফুট বালু জব্দ

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে এক দোকানিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২২ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা লঙ্ঘনের দায়ে একটি মামলা করা হয়। মামলায় এক দোকানিকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।অন্যদিকে,সরই ইউনিয়নের ১০টি পৃথক স্থানে অভিযান চালিয়ে খাল ও পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ৭ লাখ ৭০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে উত্তোলন করা বালু পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বৈধ দেখিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও পাচার করে আসছে একটি চক্র। তাদের দাবি, নিলাম প্রক্রিয়ার সুযোগ নিয়ে অবৈধ বালু উত্তোলন ও পাচার বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এদিকে, অবৈধ বালুর নিলাম বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদীরা। তাদের মতে, পাহাড়ি ছড়া ও খাল থেকে নির্বিচারে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা হুমকির মুখে পড়ছে।

অভিযান শেষে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, জনস্বার্থ রক্ষা, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ