September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বান্দরবানে লামাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য না রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে লামা উপজেলা চত্বরে ‘সংখ্যালঘু লামাবাসী’র ব্যানারে সর্বস্তরের জনগণ এ কর্মসূচি পালন করেন।

উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি লামা বাজার চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য দেন রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আবদুল করিম, সমাজকর্মী নজরুল ইসলাম এবং সাংবাদিক ও মানবাধিকারকর্মী এম রহুল আমিন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘বৈষম্য যেখানে, প্রতিবাদ সেখানে’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। বক্তারা বলেন, বান্দরবান জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে লামার মতো জনবহুল উপজেলা থেকে কোনো প্রতিনিধি না রাখা বৈষম্যমূলক। লামার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও জনস্বাস্থ্যের বিভিন্ন কার্যক্রমে জেলা পরিষদের ভূমিকা থাকায় পরিষদে উপজেলার একজন প্রতিনিধি থাকা প্রয়োজন।

তাদের দাবি, বান্দরবান জেলার সবচেয়ে জনবহুল উপজেলা হিসেবে লামাকে জেলা পরিষদে প্রতিনিধিত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত ছিল। লামা থেকে কোনো সদস্য না রাখার সিদ্ধান্ত স্থানীয় জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তারা উল্লেখ করেন।অবিলম্বে লামা উপজেলা থেকে একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ