September 15, 2026, 4:29 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

‎তালায় পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা উদ্ধার ‎

বি, এম‎ জুলফিকার রায়হান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

‎সাতক্ষীরার তালা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।

তালা থানার ওসি আবু বক্কার সিদ্দীক’র নেতৃত্বে পুলিশ শুক্রবার (২১ আগস্ট) ভোররাতে উপজেলার দেওয়ানীপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করেন। তবে, অভিযানের সময় কৌশলে মাদক ব্যবসায়ী হবি বিশ্বাস পালিয়ে যায়।

‎স্থানীয় একাধিক সূত্র জানায়, দেওয়ানীপাড়া গ্রামের মৃত বাকের বিশ্বাসের ছেলে হবি বিশ্বাস দীর্ঘদিন ধরে ইয়াবাসহ অন্যান্য মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার কারনে এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে। এনিয়ে ইতোমধ্যে দেওয়ানিপাড়া গ্রামের সচেতন মানুষ প্রতিবাদ সভা করে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষনা করে।

‎এলাকার একাধিক ব্যক্তি জানান, সাতক্ষীরা মাদক ব্যবসায়ী খোকন গোপনে হবি বিশ্বাসের কাছে ইয়াবার চালান পাঠিয়ে দেয়। এই ইয়াবাগুলো এলাকার শাহাদাৎসহ অন্যান্য সাব-ডিলারের মাধ্যমে বিক্রি করার পায়তারা চালাচ্ছিল হবি বিশ্বাস। বিষয়টি জানতে পেরে প্রশাসনকে অবহিত করে সচেতন গ্রামবাসী।

‎এবিষয়ে তালা থানার ওসি মো. আবু বক্কার সিদ্দীক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে দেওয়ানীপাড়া গ্রামে হবি বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশির এক পর্যায়ে বাড়ির গোয়াল ঘর থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের বিষয় আগেই বুঝতে পেরে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ‎এ ঘটনায় তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ