September 15, 2026, 2:11 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুরে শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

“শিক্ষাই আলো, শিক্ষাই শান্তি” রাজশাহীর মোহনপুরে সু-চলা (দুঃস্হ ও অসহায় ছেলে-মেয়েদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে ফিরিয়ে স্কুলগামী করে উপবৃত্তি প্রদান) ছাত্র -ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অংশীজনদের সমন্বয়ে শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল ১০টায় উদ্দীপন এনজিওর মোহনপুর শাখায় এই উপবৃত্তি প্রদান করা হয়।

উদ্দীপন এনজিওর মোহনপুর শাখার বাস্তবায়নে ছিলেন উদ্দীপন, সু-চলা কর্মসূচি ও অনুকূল ফাউন্ডেশনের সহযোগিতায় উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আলমগীর হোসেন, ফাষ্ট প্রোগ্রাম অফিসার এন্ড জোনাল হিসাব রক্ষক, উদ্দীপন জোন অফিস, রাজশাহী। উপস্থাপনা করেন ফাস্ট প্রোগ্রাম অফিসার মেডিকেল অফিসার, প্রাথমিক স্বাস্থ্য সেবা ও সূ-চলা কর্মসূচির মো. আবুল বাসার।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা আরজু মান্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কামাল উদ্দীন।

এই সময় আরও উপস্থিত ছিলেন, বসন্তকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সরকার, বাকশিমইল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা পারভীন, সিন্দুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুন।

সার্বিক তত্ত্বাবধনে ছিলেন মোহনপুর উদ্দীপনের শাখা ব্যবস্থাপক মো. কামাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ