September 15, 2026, 2:11 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বান্দরবানে অপহরণ বন্ধ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধের দাবিতে পার্বত্য জেলার বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও এর সহযোগী সংগঠন গুলোর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘অস্ত্রের ঝনঝনানি ও চাঁদাবাজি বন্ধ করো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাহাড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাহাড়ি ও বাঙালি নির্বিশেষে কৃষক, ব্যবসায়ী, নির্মাণশ্রমিক এবং দিনমজুরদের নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে চাঁদা আদায়ের ফলে পাহাড়ের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়, বাড়ছে পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দাম।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে অস্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপহরণ, গুম ও খুনের মতো অপরাধ নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন পিসিএনপির জেলা সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল’সহ সংগঠনের স্থানীয় নেতারা।

মানববন্ধন থেকে পাহাড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ