September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

তরফদার রবিউল ইসলাম

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির লক্ষ্যে বাগেরহাটে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বাগেরহাট জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়। এর আগে বেলুন উড়িয়ে নৌযান শুমারি কার্যক্রমের উদ্বোধন করা হয়।র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রাসিউল ইসলাম, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলীসহ জেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

আয়োজকরা জানান, নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি-২০২৬ পরিচালিত হচ্ছে। ১৯ ও ২৯ আগস্ট দুই ধাপে এ শুমারি কার্যক্রম পরিচালনা করা হবে।

শুমারির মাধ্যমে দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের সংখ্যা, ধরন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি করা হবে। ভবিষ্যতে নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনায় এ ডাটাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, শুমারি কার্যক্রম সফল করতে নৌযান মালিক, চালক ও সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। র‌্যালি থেকেও নৌযান শুমারি-২০২৬ সফল করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ