September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দলিত’র উদ্যোগে শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষন প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

বেসরাকরি সংস্থা দলিত- মহেশ্বরপাশা, খুলনা’র আয়োজনে শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক ৩দিনের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।

দলিতের ইউসিডিপি প্রকল্পের আওতায় ৩দিন ব্যপী এই প্রশিক্ষন মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে গত ১৮ আগস্ট শুরু হয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) সম্পন্ন হয়।

প্রশিক্ষন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিত’র প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস। শিক্ষার্থীদের পর্যায়ক্রমে প্রশিক্ষন প্রদান করেন মনিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন।

প্রশিক্ষনে দলিত’র প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাস, বিপ্লব দাস নিরব, অঞ্জনা দাস ও স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডলসহ অংশগ্রহণকারী ২০জন দলিত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপকরন বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ