September 15, 2026, 2:54 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে রাজশাহীর মোহনপুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) খোলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ৬৪ জন নারী-পুরুষ অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মোঃ শামিউল বাসির, ইউনিয়ন দলনেতা মোঃ সামশুজ্জামান, ইউনিয়ন দলনেত্রী মোছাঃ শামসুন্নাহার, ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ রহিদুল ইসলাম এবং ভিডিপি সদস্য মো. মেহেদী হাসান।

প্রশিক্ষণটি ১৬ আগস্ট ২০২৬ থেকে শুরু হয়ে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। প্রশিক্ষণের মাধ্যমে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে ভিডিপি সদস্যদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর দক্ষ ও প্রশিক্ষিত সদস্য তৈরি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ