September 15, 2026, 12:34 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে রেলী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।

রবিবার (১৬ আগস্ট, ) ময়মনসিংহ জেলা মৎস্য দপ্তরের আয়োজনে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ (১৬-১৮ আগস্ট) উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মৎস্য পক্ষ উদযাপনের শুরুতেই ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।পরে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণ থেকে বের করে জেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।

রেলী শেষে জপলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

পরবর্তীতে জেলা পরিষদ, ময়মনসিংহের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী শেষে বহ্মপুত্র নদে মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকনুজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি উপ- মহাপুলিশ পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ