August 19, 2026, 5:48 am
শিরনাম :
বাগেরহাটের দশানী-রামপাল-মোংলা সড়কের কাজের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে, সেতু মন্ত্রী কৈখালী ভূমি অফিস জরাজীর্ণ ভবনেই কার্যক্রম ‎বাগেরহাটে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরামের কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনী প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে-রাহাদ চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং জনদুর্ভোগ নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পটিয়ায় মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কাঁঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

পটিয়ায় মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে সুস্থ-সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে যুবসমাজকে খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন (PBF)-এর উদ্যোগে মাদকবিরোধী সেমিনার ও সৌহার্দ্যপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

পটিয়ার নাহার পার্ক টার্ফে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন হাছান বানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন (হিরু)। উদ্বোধন শেষে পটিয়া ব্লাড ফাউন্ডেশন ও জিলানী একাডেমির মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

পটিয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক কালবেলা ও চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি আব্দুল হাকিম রানা-র সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী সেমিনারে প্রধান অতিথি ছিলেন নুর আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিদারুল আলম। প্রধান বক্তা ছিলেন ব্যাংকার মো. রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক এস.এম. জুয়েল ও সংগঠক আব্দুল হামিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটিয়া ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সোলাইমান।

সেমিনারে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে যুবসমাজকে খেলাধুলা, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পটিয়া ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সোলাইমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণ প্রজন্ম তৈরির লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি—সচেতনতা, খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেই একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।”

ফুটবল ম্যাচ ও সেমিনার শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি খেলোয়াড়দের সম্মাননা মেডেল প্রদান করা হয়। ম্যাচে অসামান্য নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড়কে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারে ভূষিত করা হয়।

পটিয়া ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি, খেলাধুলা ও বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পটিয়া ব্লাড ফাউন্ডেশন (PBF)
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন
“মাদককে না বলুন—মানবতার কল্যাণে এগিয়ে আসুন, রক্তদানে অংশ নিন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ